সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইসলামী আন্দোলন জেলা শাখার মজলিসের সুরার বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৬৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মজলিসের সুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের রাজনগরস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার মজলিস সুরার বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল। ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোঃ শামসুল হুদার পরিচালনায় সভায় প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব হযরত মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হেমায়েতুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন, হযরত মাওলানা আব্দুর ওয়াদুদ, হযরত মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হযরত মাওলানা আবু মুসা, হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আজাদ, আলহাজ্ব কামাল উদ্দিন, আলহাজ্ব এম এ কবির, আলহাজ্ব আশরাফুল হক চৌধুরী জুয়েল, আলহাজ্ব আব্দুল মোছাব্বির রুনু, নজরুল ইসলাম দুলাল, মোঃ আবু তাহের সুহেল, মাওলানা মোস্তাফা কামাল খান, মাওলানা শেখ শামসুল হক ও শেখ ওসমান গনি সবুজ প্রমূখ।
উক্ত সভায় কেন্দ্রীয় মেহমানের উপস্থিতিতে ২০১৬-১৮ সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি-মহিব উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারী মোঃ শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ গউছ উদ্দিন চৌধুরীসহ ২৫ সদস্য জেলা কমিটি গঠন করা হয়। সভায় বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবীতে আগামী ২৭শে মে ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে পীর সাহেব চরমোনাই কর্তৃক আহুত মহা-সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। পরে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com