শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ পৌর সভার সার্বিক উন্নয়নে নাগরিকদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার সার্বিক উন্নয়নে পৌর পরিষদ ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, বিশিষ্ট মুরুব্বী আফরোজ চৌধুরী, মাহমুদ চৌধুরী, চৌধুরী ফয়সল শোয়েব, আব্দুর রহিম, জয়নাল আবেদীন, মাওঃ শোয়াইব আহমদ চৌধুরী, শেখ শাহানুর আলম সানু, গৌতম রায়, প্রনব দেব, কাউন্সিলর আব্দুস ছালাম, আলা উদ্দিন, মোঃ কবির মিয়া, সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, জাকির আহমদ, জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা খানম, রোকেয়া বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন আহমদ প্রমুখ। সভায় নাগরিকবৃন্দ পৌর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। জবাবে পৌর মেয়র পর্যায়ক্রমে পৌর সভার সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পৌরসভার উন্নয়নের স্বার্থে পৌর কর পরিশোধের বিষয়ে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com