মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বুধবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবন মর্তুজা কটেজে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও কাঙ্গালী ভোজ।
পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ব্যক্তিগর্গকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের পিতা। ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com