বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌদি আরবে নিষেধাজ্ঞা অমান্য করে ৬০ জনের বেশি নারী গাড়ি চালিয়েছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

এস এইচ টিটু, সৌদি আরব থেকে ॥ সৌদি আরবে নিষেধাজ্ঞা অমান্য করে ৬০ জনের বেশি নারী গাড়ি চালিয়ে যাচ্ছে। পৃথিবীতে সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য তারা দীর্ঘদিন সংগ্রাম করেও আসছেন। তাতেও কোনো কাজ না হওয়ায় গত শনিবার আন্দোলনের অংশ হিসেবে সমগ্র সৌদি আরব জুড়ে ৬০ নারী একযোগে গাড়ি নিয়ে রাস্তায় নেমে আসেন। তবে পুলিশ ও কট্টর উগ্রবাদী ওয়াহাবিরা তাদের কোনো বাধা দেয়নি।
৩২ বছর বয়সী সৌদি মা আস-সাইয়ান রাজধানী রিয়াদের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। নারীদের গাড়ি চালানোর অধিকার আদায়ের জন্যে আন্দোলনের অংশ হিসেবে এক ওয়েব সাইটটি গত সেপ্টেম্বরে চালু করা হয়। তখন থেকে এ ওয়েব সাইটে প্রায় প্রতিদিনই সৌদি মহিলাদের গাড়ি চালানোর ভিডিও প্রকাশ করা হচ্ছে।
কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নারী অধিকার কর্মী  আজিজিয়া ইউসুফ বলেছেন, আন্দোলন কর্মীরা মহিলাদের গাড়ি চালানোর ১৩টি ভিডিও এবং ৫০টি ফোন বার্তা পেয়েছেন।
ওয়াহাবি ধর্মীয় নেতাদের ফতোয়ার ভিত্তিতে দেশটিতে নারীদের গাড়ি চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এ নিষেধাজ্ঞা লঙ্খন করে কোনো নারী গাড়ি চালানোর দুঃসাহস করলে তাকে গ্রেফতার ও বেত্রাঘাত পর্যন্ত করা যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com