বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কাজের মহিলাকে মারধর করে মাথা ন্যাড়া

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মা-মেয়ে মিলে গৃহপরিচারিকাকে মারধর করে মাথা ন্যাড়া করে দিয়েছে। এ ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ। মাথা ন্যাড়া করে দেয়া গৃহপরিচারিকা হচ্ছে-চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের রিক্সাচালক ছিদ্দিক আলীর স্ত্রী আছমা আক্তার (২৫)। অভিযুক্ত মা-মেয়ে হলেন, একই গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী রত্মা বেগম (৪০) ও মেয়ে তোহফা খাতুন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছমা আক্তার রতœা বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। গত বুধবার দুপুর ১টার দিকে চুরির অভিযোগে আছমাকে মারধর করে মা রতœা ও মেয়ে তোহফা। এক পর্যায়ে মা-মেয়ে মিলে আছমার মাথা ন্যাড়া করে দেয়। এ সময় আছমার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আছমা আক্তারের পিতা হাফিজ উল্লা চুনারুঘাট থানায় মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মা রতœাকে গ্রেফতার করে। এ ব্যাপারে চুনারুঘাট  থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের সাথে সাথেই অভিযুক্ত রতœাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com