বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পোদ্দার বাড়ি সিএনজি স্টেশনে তোলকালাম ॥ হামলা, ভাংচুর, সড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পোদ্দার বাড়ি এলাকায় সিএনজি স্টেশন থেকে গ্যাস নেয়াকে কেন্দ্র করে তোলকালাম কাণ্ড ঘটেছে। হাতাহাতিসহ ভাংচুর করা হয়েছে সিএনজি স্টেশনের কাউন্টারের দরজার গ্লাস। এছাড়া আধঘন্টা সড়ক অবরোধ করা হয়। পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহুলা গ্রামের লিলু মিয়া নামে এক ব্যক্তি মেক্সি গাড়ি নিয়ে গ্যাস আনার জন্য এম.হাই এন্ড কোম্পানীতে যান। লিলু মিয়া সিরিয়েল ছাড়াই গ্যাস নেয়ার চেষ্টা করেন। এ নিয়ে সিএনজি স্টেশনের সুপারভাইজার রনির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ খবর পেয়ে লিলুর পক্ষের লোকজন সিএনজি স্টেশনে গিয়ে হামলা চালায়। এ সময় কাউন্টারের দরজার গ্লাস ভাংচুর করে হামলাকারীরা। পরে লিলুর পক্ষের লোকজন সড়ক অবরোধ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com