মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৪ মে, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ২০১৬-১৭ সেশনের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী সভাপতি ও দৈনিক আজকের হবিগঞ্জ’র বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গত ১ মে যাচাই-বাচাই শেষে নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপূর্বে একই দিন ১৫টি পদের বিপরীতে স্ব-স্ব পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন জানায়, আগামী ৭ মে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ২০১৬-১৭ সেশনের কার্য নির্বাহী কমিটির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দৈনিক তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ ও দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এম এ মজিদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশন গত ৩০ এপ্রিল তফশীল ঘোষণা করেন। গত ১ মে ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, সহ-সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, সাধারণ সম্পাদক দৈনিক আজকের হবিগঞ্জ’র বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ওয়াহাব নাইমী, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ, অর্থ সম্পাদক মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, দপ্তর ও গাঠাগার সম্পাদক আব্দুল হক মামুন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কেএম শামছুল হক আল মামুন, আইন ও প্রশিক্ষণ সম্পাদক আশাহিদ আলী আশা, নির্বাহী সদস্য শরীফ চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন ও এম সাজিদুর রহমান।
এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com