মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামী জুয়েল গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০১৬
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামী জুয়েল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল জয়নগর গ্রামের আরজু মিয়ার পুত্র। বুধবার রাত ৮টায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ধর্মজিৎ সিংহার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঐ দিন রাতেই জগন্নাথপুর থানার এ এস আই কায়েমুল একদল পুলিশ নিয়ে হত্যা মামলার আসামী জুয়েলকে জগন্নাথপুর থানায় নিয়ে যান।
গত বছরের ১১নভেম্বর কুশারাই গ্রামের দবির উদ্দিনের নেতৃত্বে একদল লোক জয়নগর গ্রামের লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন গংদের মালিকানাধীন ঘাটিয়া বিল জলমহাল জোরপূর্বক দখলে নিতে চাইলে দখলকারীদের বাধা দেয়ায় গ্রামের ঈদগাহের পাশে নজরুল ইসলাম (৩৮) ও মিজানুর রহমান (১৮) কে খুন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com