বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে এক মাতালকে ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৭৫৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজা খেয়ে মাতলামি করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার আদাঐর গ্রামের মৃত ঝারু মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) প্রতিদিনের ন্যায় গাঁজা খেয়ে ওই এলাকায় মাতলামি করছিল। খবর পেয়ে সময় থানার এসআই মমিনুল ইসলাম তাকে গ্রেফতার করেন। সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ৬ মাসে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মদ গাঁজা সেবন করে এলাকায় মাতলামি করে আসছে এবং তার অত্যাচারে পরিবারের সদস্যসহ এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছিল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com