মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের বরকান্দি গ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রীর হাত ভেঙ্গে গেছে

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বলকান্দি গ্রামে যৌতুকের জন্য জয়মঙ্গল (৩৫) নামের এক গৃহবধুর হাত ভেঙ্গে দিয়েছে পাষণ্ড স্বামী। জয়মঙ্গলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুত্রে জানা যায়,  ১০ বছর আগেলাখাই উপজেলার করাব গ্রামের গিরিশ মঙ্গলের কন্যা জয়মঙ্গলের বিয়ে হয় বানিয়াচং উপজেলার বরকান্দি গ্রামের মৃত রাজমোহন মঙ্গলের পুত্র মনিন্দ্র মঙ্গলের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার স্বামী নির্যাতন চালায়। সম্প্রতি মনিন্দ্র মঙ্গল অটোরিকশা কেনার জন্য জয়মঙ্গলের নিকট ৫০ হাজার টাকা দাবি করে। এতে সে অনিহা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শুক্রবার রাত ৯টার দিকে পুনরায় একই দাবিতে নির্যাতন শুরু করে মনিন্দ্র। এক পর্যায়ে সে জয়মঙ্গলকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে তার একটি হাত ভেঙ্গে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com