বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীর অবদান আলোর মুখ দেখল কায়স্থগ্রামবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবদানে অবশেষে আলোর মুখ দেখলো নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়স্থগ্রামবাসী। গতকাল বুধবার সকালে উৎসবমূখর পরিবেশে বিদ্যুৎবিহীন ওই গ্রামে খুটি বসানোর কাজ শুরু হয়েছে। আর মাত্র কয়েক দিন পরই জ্বলবে গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের আলো। এতে খুশিতে টইটুম্বুর গ্রামের মানুষ।
স্বাধীনতার ৪৫ বছর পর এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বিদ্যুৎ পেয়ে সবার মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিদ্যুতের খুটি স্থাপনকালে নবীগঞ্জ উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জিলু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক অয়তুন মিয়া, মাহমুদ মিশু, দুলাল মিয়া, তুহিন আহমেদ রাজা, রুহুল আমীন, আল-আমীন, সুজন মিয়া, মুফতি আবু তোরাব, মুহিত মিয়া, কাচন মিয়া, কদর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পূর্ব কায়স্থগ্রামবাসী জানান, দেশ স্বাধীনের আজ ৪৫ বছর পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ডিজিটাল দেশে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমাদের দিনারপুর এলাকায় অনেক নেতার জন্ম হয়েছে। নির্বাচনের সময় এলেই জনপ্রতিনিধিদের দেখা মিলে কিন্তু অনেকেই প্রতিশ্র“তি দিয়েও বিদ্যুতের কোন ব্যবস্থা করতে পারেননি। অবশেষে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবদানে আলোর মুখ দেখে গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com