বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কামাইছড়ায় ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মী করে ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কামাইছড়ায় ব্যবসায়ীকে অস্ত্রের মূখে জিম্মী করে টাকা লুটের অভিযোগে পুলিশের পিকআপ চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় লুন্ঠিত ৪২ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারের পর বাহুবল মডেল থানায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মাকসুদ মনির ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোশাররফ হোসেন পিপিএম তাদের জিজ্ঞাসাবাদ করেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে ব্যবসায়ী রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডস্থ লাকসাম ষ্টোরের স্বত্বাধিকারী শান্তিবাগ আবাসিক এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৩০) বাহুবল থেকে কয়েক কার্টুন সিগারেট নিয়ে একটি সিএনজি অটোরিকসাযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। রবিউলকে বহনকারী সিএনজিটি মিরপুর-শ্রীমঙ্গল রোডের কামাইছড়া পাহাড়ে রাবার বাগানের নিকট পৌছা মাত্র পুলিশের লোক পরিচয়ে একটি মোটর সাইকেল ও একটি সিএনজি অটোরিকসার ব্যারিকেড দিয়ে ৪ ব্যক্তি তাকে জিম্মী করে এবং ব্যবসায়ীকে একটি নির্জন স্থানে নিয়ে প্রাণনাশের হুমকী দিয়ে নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমনকি প্রাণে হত্যার ভয় ও শারিরিকভাবে নির্যাতন করে আরও ৩০ হাজার টাকা আদায় করে ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ব্যবসায়ী রবিউল শ্রীমঙ্গল থানার ওসিকে অবহিত করে মামলা দায়ের করতে যান। তবে ঘটনাস্থল শ্রীমঙ্গলের বাইরে হওয়ায় রবিউলকে বাহুবল থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপর রবিউল বেলা ৩টার দিকে বাহুবল থানায় গিয়ে মৌখিকভাবে ঘটনার বর্ণনা করেন। এর কিছুক্ষণ পর পুলিশের পিকআপ চালক পূলক চক্রবর্তীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার অপর সহযোগি শিমুল মিয়া ও আকরামসহ বিকাশ এজেন্ট প্রদিপ দেবকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে প্রদীপ দেবকে স্বাক্ষী হিসেবে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com