বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে গৃহবধুর অত্মহত্যা হাসপাতালে লাশ রেখে পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৮২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রুমা আক্তার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। হাসপাতালে লাশ ফেলে স্বামী ও তার লোকজন সটকে পড়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের রাজমিস্ত্রি নাজমুল সম্প্রতি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কাজ করতে যায়। কাজের সুবাদে সেখানে রুমার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে রুমাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে হবিগঞ্জ নিয়ে আসে। অভিযোগে জানা গেছে বিভিন্ন কারণে ইদানিং নাজমুল স্ত্রীকে নির্যাতন শুরু করে। গতকাল মঙ্গলবার সকালে শ্বশুরালয়ে বিষাক্রান্ত অবস্থায় রুমা ছটফট করতে থাকলে তাকে মুমুর্ষূ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় সে মারা যায়। এদিকে রুমার মৃত্যুর খবর শুনেই স্বামীর বাড়ির লোকজন হাসপাতালে লাশ ফেলে রেখে গা ঢাকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com