সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে বিএনপি প্রার্থী চূড়ান্ত আওয়ামীলীগের ঢাকা লবিং

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ৫ম দফায় ২৮ মে ১১টি ইউনিয়নে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। প্রধান দু’দল আওয়ামীলীগ ও বিএনপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষন। বিএনপি ১১টি ইউনিয়নে প্রার্থী নির্বাচিত করে চুড়ান্ত অনুমোদনের জন্য ঢাকা দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড প্রার্থীর তালিকা প্রণয়ন করলেও তা নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। চুড়ান্ত তালিকায় নাম না থাকায় অনেক নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করছেন। তাদের অভিযোগ জেলা থেকে যাদের নাম পাঠানো হয়েছে এর কয়েকজন ভিন্ন দল থেকে দলে যোগ দিয়েছেন। অনেক ত্যাগী ও জনপ্রিয় প্রার্থীদের বাদ দেওয়ায় দলে আওয়ামীলীগে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে মহাসড়ক অবরোধ সহ পাল্টাপাল্টি সভা হয়েছে। বিএনপির প্রার্থীরা নির্বাচনের সবুজ সংকেত পেয়ে সবাই গণসংযোগে নেমে পড়লেও আওয়ামীলীগের প্রার্থীরা রয়েছেন পিছিয়ে। কারণ এখনো চুড়ান্ত হয়নি কে হচ্ছেন প্রার্থী। বিএনপি থেকে যাদের নির্বাচিত করা হয়েছে তারা হলেন- ১নং ধর্মঘর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কামাল, ২নং চৌমুহনীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, ৩নং বহরায় আবু হোসাইন রাসেল (শাহীন), ৪নং আদাঐরে মীর খুর্শিদ আলম, ৫নং আন্দিউড়ায় অলিউল্লাহ, ৬নং শাহজাহানপুরে পারভেজ চৌধুরী, ৭নং জগদীশপুরে আজিজুর রহমান বাচ্চুু, ৮নং বুল্লায় শামসুল ইসলাম মামুন, ৯নং নোয়াপাড়ায় আদম খা, ১০ নং ছাতিয়াইন মিনহাজ উদ্দিন কাসেদ ও ১১নং বাঘাসুরায় আব্দুস শহিদ। অন্যদিকে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও আওয়ামীলীগে মনোনয়ন নিয়ে দেখা দিয়েছে বিরোধ। গত ৭ এপ্রিল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সেক্রেটারীর সমন্বয়ে ৬ সদস্যের মনোনয়ন বোর্ড ১১ জন প্রার্থীর নাম চূড়ান্ত করার খবরে ১০ এপ্রিল মাধবপুরে আওয়ামীলীগের বিক্ষুব্ধ একটি অংশ এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করে। ১১ এপ্রিল আওয়ামীলীগের অপর একটি অংশ মনোনয়ন বোর্ড সম্পর্কে কটুক্তি করায় জেলা নেতাদের উপস্থিতিতে পাল্টা প্রতিবাদ সভা করে এর জবাব দেন। দলীয় সূত্র জানায়, ৭ এপ্রিল হবিগঞ্জের সভায় ১নং ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ পারুল, ২নং চৌমুহনীতে আপন মিয়া, ৩নং বহরায় আলাউদ্দিন, ৪নং আদাঐরে জহিরুল ইসলাম, ৫নং আন্দিউড়ায় আতিকুর রহমান আতিক, ৬নং শাহজাহানপুরে আব্দুর রাজ্জাক, ৭নং জগদীশপুরে শফিকুল ইসলাম, ৮নং বুল্লায় বশিরুল ইসলাম, ৯নং নোয়াপাড়ায় মোজাহিদ বিন ইসলাম, ১০নং ছাতিয়াইনে খায়রুল হোসাইন মনু, ১১নং বাঘাসুরায় শাহাব উদ্দিনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com