বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাসিরনগর বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজে হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে নাসিরনগর উপজেলার সিংহগ্রামে অবস্থিত বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে গতকাল বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা দানবীর ও শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব উছমান গণি, হরেন্দ্র চন্দ্র সাহাজী।
এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পৌদ্দার। ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গাজীউর রহমান, গীতা পাঠ করেন প্রদীপ সূত্রদর।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাজল বর্ধন ও তাবাছুম নৌরিন তানিয়া। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, গণেশ বর্ধন, জয় চন্দ্র দাস, আব্দুল মঞ্জুরুল আহমেদ, শাহী খান, সৈয়দ তানবির আব্বাস, বরুন কান্তি সরকার, নির্মল চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান  এটিএম মনিরুজ্জামান সরকার বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদানই নয়, তা ভাল ফলাফল করার অনুপ্রেরনা। তিনি কলেজ গভর্ণিং বডির সভাপতি হিসেবে বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com