বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মেধাবী ছাত্র তনু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বড়লেখায় মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের অরূপ সুত্রধর তনু মৌলভীবাজারের বড়লেখায় বন্ধুর বাড়িতে বাসন্তি পূজা দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে। সে নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকার বেনু সুত্রধরের ছেলে এবং সংগীত শিল্পী বিন্দু সুত্রধর ও ব্যাংকার কৃপাসিন্দু সুত্রধরের ভাতিজা। সে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্র ছিল। শনিবার রাত ৯টার দিকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
তনুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে বাসন্তি পূজা দেখতে বড়লেখায় বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সে। রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে বন্ধুর বাড়ির চালে পড়ে গেলে রাত ৯টার দিকে পুরো ঘর বিদ্যুত ছড়িয়ে পড়ে। এতে  তনু, তার বন্ধু ও বন্ধুর বাবা বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তনুকে মৃত ঘোষনা করেন। আহত অপর দু’জনের নাম জানা যায়নি। সদা হাস্যোজ্জল অরূপ সুত্রধর তনু’র মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি নবীগঞ্জ শহরের শিবপাশায় পৌছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা-বাবাসহ স্বজনদের কান্নায় এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা হয়। গতকাল রবিবার সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে এসে জয়নগরস্থ পৌর শশ্মানঘাটে দাহ করা হয়। এদিকে তনু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com