বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুরস্থ হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শফিকুর রহমান, দ্বিজেন্দ্র রায়, সহকারী শিক্ষক মোঃ আব্দুল তাজ, মোঃ আজগর আলী, শিলাপদ দাশ, আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ, দিলীপ চন্দ্র সরকার, সালেহা বেগম, আছমা খাতুন ও সুমন মিয়া। আলোচনা সভার সমাপনী বক্তৃতায় প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া প্রথমেই উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন অতীতের ব্যথা বেদনা, ব্যর্থতা সব ভুলে নতুন বছরকে সুন্দরভাবে এগিয়ে নিতে হবে, যাতে প্রতিটি মুহুর্ত হয়ে উঠে সুখময় ও আনন্দময়। এছাড়াও তিনি বলেন আগামীতে সকলের সহযোগিতায় এই বিদ্যালয়ে আরো সুন্দর ও জাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন করার সর্বাত্মক চেষ্ঠা করা হবে। অতঃপর তিনি এই নববর্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com