মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আতিকুর রহমান আতিক জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মনোনীত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৭০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিয়োগ দিয়েছেন। পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও মহা-সচিব সাবেক মন্ত্রী এ বিএম রুহুল আমিন হালদারের সুপারিশক্রমে গত ৮ এপ্রিল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এই অনুমোদন দেন। গতকাল ১৩ এপ্রিল থেকে এ কমিটি কার্যকর করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে দলের প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করার সঙ্গে সঙ্গে একই সাথে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক হিসাবে নিয়োগও প্রদান করেন। আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। আতিক হবিগঞ্জ সহ সিলেট বিভাগের জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য দীর্ঘ এক যুগের বেশী অক্লান্ত পরিশ্রম করেন। সিলেটে ঐতিহাসিক টিপাইমুখ লংমার্চ, সিলেটের ৪টি জেলায় জাতীয় পার্টি রোডমার্চ, সিলেট বিভাগের প্রতিটি উপজেলা, থানা এবং পৌরসভায় জাতীয় পার্টির কমিটি গঠন, জাতীয় পার্টিকে তৃণমূলে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে জনাব আতিক বিশেষ অবদান রেখেছেন। তাহার নেতৃত্বে হবিগঞ্জের ঐতিহাসিক নিউফিল্ড ময়দানে স্মরনকালের জাতীয় পার্টির সফল মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ মহা-সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
আলহাজ্ব আতিকুর রহমান আতিককে আবারও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কান্ডারী হিসেবে নিয়োগ দেয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং দলের নেতাকর্মীরা আতিককে এই পদে নিয়োগের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও প্রানঢালা অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com