শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন অনিয়মের প্রতিবাদে আওয়ামীলীগের মহা-সড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৬৮০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইউনিয়নের নেতাদের মতামত উপেক্ষা করে ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন দেয়ার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহা-সড়ক অবরোধ কালে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী আব্দুর নুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, নাছির খান, আব্দুস শহীদ, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, মিজানুর রহমান, আরিফুর রহমান, সৈয়দ ইমরুল হোসাইন রাসেল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত উপেক্ষা করে তালিকা প্রস্তুত করে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এ তালিকায় বিএনপি, জামাত ও রাজাকার সন্তানদের নামও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com