শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে রিচি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রিচি উচ্চ বিদ্যালয়। গতকাল রবিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৭ উইকেটে নুরপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নুরপুর উচ্চ বিদ্যালয় ১৮ ওভারে ৯২ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে শুভ ২১ ও রাকু ২১ রান সংগ্রহ করে। রিচি উচ্চ বিদ্যালয়ের বিলাল ও আরমান ২টি করে উইকেট লাভ করে। জবাবে রিচি উচ্চ বিদ্যালয় ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে জুয়েল ৩৭ ও হাফিজুর ২১ রান সংগ্রহ করে। নুরপুর উচ্চ বিদ্যালয়ের রেজওয়ান ২টি উইকেট লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় হয় জুয়েল।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা দলের সাবেক অধিনায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, হুমায়ান কবির চৌধুরী শাহেদ ও প্রাইম ব্যাংকের কর্মকর্তা মাহবুব চকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com