বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রেলের ভাড়া বৃদ্ধি নয়, রেলের ইঞ্জিন বগি ও ওয়াগন বাড়াও-বাসদ

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দূর্নীতি, ভূলনীতি, অপচয় বন্ধ কর। দখলদারদের হাত থেকে রেলের সম্পদ ও জায়গা উদ্ধার কর। রেলের ভাড়া বৃদ্ধি নয়, রেলের ইঞ্জিন, বগি ও ওয়াগন বাড়াও। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দেশব্যাপী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রেল রক্ষা অভিযাত্রা কর্মসূচী ঘোষণা করে। এরই অংশ হিসাবে গতকাল ৯ এপ্রিল সকাল ১০টায় শায়েস্থাগঞ্জ রেল ষ্টেশনে এই কর্মসূচী পালিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আহসান হাবীব লাভলু, বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড আব্দুর রাজ্জাক, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তাগণ সরকারের রেলনীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন চার লেনের রাস্তা করে শত শত কোটি টাকা ব্যয় করা হয়, অথচ জেলায় জেলায় রেললাইন স্থাপন হয় না, যাত্রীসেবার মান বাড়ে না। রেলষ্টেশনে যাত্রীরা শান্তিতে, স্বস্থিতে বসতে পারে না, বাথরুম নেই, থাকলেও সেটা তালাবদ্ধ, ফ্যান থাকলেও তা নষ্ট, বসার পর্যাপ্ত জায়গা নেই। যাত্রী জনসাধারণের পর্যাপ্ত নিরাপত্তাও নেই। অথচ রেলের ভাড়া বাড়ানো হয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
সভা শেষে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে নেতৃবৃন্দ উঠে ক্যাম্পিংএ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ক্যাম্পিংএ অংশগ্রহণ করেন সিপিবি নেতা আজমান আহমেদ, আব্দুল হক মামুন, সাহেব আলী, রনজিত সরকার, জিতু মিয়া, আবু বকর, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, সুনিল রায়, অনু মিয়া, জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com