শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের নহরপুর মাদ্রাসায় এমপি বাবু’র ৫ লাখ টাকার অনুদান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু গতকাল বিকেলে নবীগঞ্জের নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আশিক উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওঃ মোঃ আব্দুল হান্নান, শাহ্ নাছিমা বেগম, মাওঃ মোঃ ইব্রাহিম মিয়া, দারুল কেরাত শাখার সহ-নাজিম মোঃ ইজাজ মিয়া। এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আবুল হোসেন, মোঃ ওবায়দুল হক, মোঃ রুহুল আমীন, মাওঃ খলিলুর রহমান সর্দার প্রমুখ। পরিদর্শন শেষে এমপি মুনিম চৌধুরী বাবু মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় শিক্ষকবৃন্দ এমপি মুনিম চৌধুরী বাবুর নিকট মাদ্রাসার উন্নয়নের বিভিন্ন দাবী তুলে ধরেন। তাদের দাবীর প্রেক্ষিতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন এমপি মুনিম চৌধুরী বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com