শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জেকে হাই স্কুলের অনুষ্ঠানে-এমপি আবু জাহির ॥ কোন শিক্ষক গাইড বই পড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাইড বইয়ের বিরুদ্ধে আবারো কঠোর হুশায়ারী উচ্চারণ করলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। তিনি গতকাল হবিগঞ্জের ঐতিহ্যবাহী জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই হুশিয়ারী দেন। তিনি বলেন, কোন শিক্ষক গাইড বই পড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের দিকে এবং শ্রেণিকক্ষে মনোনিবেশ করার আহবান জানান।
গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য এনামুল হক, জালাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথি পরে বিদ্যালয়ের কৃতি খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com