বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবে শোক প্রস্তাব গৃহীত

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক প্রভার পত্রিকার সম্পাদক নোমান চৌধুরীর মৃত্যুতে গতকাল অনুষ্ঠিত হবিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মরহুমের সম্মানে এক মিনিট নিরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন এডঃ মোঃ আমির হোসেন, গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশীদ চৌধুরী, আব্দুল বারী লস্কর, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, নুরুজ্জামান চৌধুরী শওকত, রাসেল চৌধুরী, শরীফ চৌধুরী।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com