শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জের করগাঁও ইউপির বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী রুপন মিয়ার দলীয় মনোনয়নপত্র জমা

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রুপন মিয়া দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত সোমবার রাতে নবীগঞ্জ উপজেলা বিএনপি’র মনোনয়ন বোর্ডের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মুশফিকুজ্জান চৌধুরী নোমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া, সহ-সভাপতি রকিব মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, করগাঁও ইউনিয়ন বিএনপির  সাধারন সম্পাদক মুস্তাহিদ উদ্দিন, ইউপি যুবদল সভাপতি বিপ্টু মিয়া, সহ সভাপতি আহমদ খা, করগাঁও ইউপি যুবদলের সভাপতি আহাদ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি আকিক মিয়া, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়াসহ করগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com