বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ দ্বিতীয় ধাপে নৌকা ৪৪৭ ॥ ধানের শীষ ৬১

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬৩৯ ইউপির চেয়ারম্যান পদে জয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দ্বিতীয় ধাপে আওয়মী লীগের প্রার্থীরা ৪৪৭টিতে ও বিএনপির প্রার্থীরা ৬১টিতে জয় পেয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন ১১৫ ইউপিতে। জাতীয় পার্টি ৪টি, জাসদ ২টি ইউপিতে জয়ী হয়েছেন। তবে অনিয়মের কারণে ৩৩টি কেন্দ্রের ভোট স্থগিত করায় ১০টি ইউপিতে পুনঃ ভোট গ্রহণ করতে হবে। এ নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে চলমান এই ইউপি নির্বাচনে প্রথম দুই পর্বের ভোটে ব্যাপক জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে বিএনপি হুমকি দিয়েছে, তৃতীয় পর্বের ভোটেও চিত্র না পাল্টালে তারা পরবর্তী তিন পর্বের ভোট বর্জন করবে। এনিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে গতকাল বৈঠক হয়েছে। এই হুমকিকে ব্যর্থতার লজ্জায় সরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ভোট হয়। এ ধাপে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
প্রথম ধাপের ফলে আ. লীগ-বিএনপি : দেশের সোয়া চার হাজার নির্বাচন উপযোগী ইউপির মধ্যে ২২ মার্চ ৭১২ ইউপিতে ভোট হয়। এতে ৭৪ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে। আওয়ামী লীগ ৫৪ ও বিএনপি ১৭ শতাংশ ভোট পায়। আওয়ামী লীগ ৫৪০টিতে জয়ী হয় (৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। বিএনপি জয় পায় ৪৭টিতে।
স্বতন্ত্র প্রার্থীরা ১০৩ ইউপিতে নির্বাচিত হন। জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাসদ এবং ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থীরাও নির্বাচিত হন এ ধাপে। তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট হবে ৬৫০ ইউপিতে। এরপর চতুর্থ ধাপে ৭ মে সাত শতাধিক, পঞ্চম পর্বে ২৮ মে ৭১৪ ইউপিতে এবং ৪ জুন ষষ্ঠ ও শেষ পর্বে ভোট হবে বাকিগুলোয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com