শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আপনজনের উদ্যোগে অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামজিক সংগঠন আপনজনের পক্ষ থেকে  প্রতি বছরের ন্যায় গরীব ও দুঃস্থ দু’শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. ছগীর আহমেদ সাজ্জাদ। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আপনজনের সমন্বয়ক জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথি তালুকদার, আলিকোর ম্যানেজার বাদল রায়, প্রভাষক মুর্শেদ কামাল, সফিকুল রহমান তোফায়েল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করিম খসরু। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি জোবায়ের আহমেদকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান আপজন সদস্য বখতিয়ার উদ্দিন শাহজাহান।
সভায় আপনজন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, কামরুল হক জাকারিয়া, আবু মোতালেব খান লেবু। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, এড. কামরুল হাসান চৌধুরী, নূরুর রহমান হারুন, এড. সফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, আনিসুর রহমান, প্রতাপ রায়, প্রাণেশ দাশ, আক্তারুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে সাবেক এমপি আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে প্রায় ২ শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিরতণ করা হয়।
উল্লেখ্য, আপনজন প্রতিষ্ঠার পর থেকে তাদের নিজস্ব আর্থিক অনুদানে ২ বছর ধরে ঈদে গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিরতণ ও শীতে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com