বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের হলদারপুর গ্রামে নিরাপত্তাহীনতায় এক পরিবার

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিযাচং উপজেলার হলদারপুর গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছে আলহাজ্ব মনোয়ার মিয়ার পরিবার। তাঁর বাড়ির বাউন্ডারি ওয়ালটি রাতের আধারে কে বা কারা ভেঙে ফেলছে। এ ব্যাপারে মনোয়ার মিয়া বানিয়াচং থানায় জিডি এন্ট্রি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন-সম্প্রতি তিনি বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। গত ৩১ মার্চ দিবাগত রাতের আধারে কে বা কারা ওয়ালটি ভেঙ্গে ফেলে। পরে সকালে ঘুম থেকে উঠে মনোয়ার মিয়া তার ঘরের গ্রিলের সাথে একটি চিরকুট দেখতে পান। চিরকুটে মনোয়ার মিযাকে উদ্দেশ্য করে লেখা রয়েছে সতর্ক বাণী দেয়া হয়েছে। এতে বাউন্ডারি কাজ বন্ধ রাখতে বলা হয়। অন্যথায় গ্রামের কোন লোক তার পক্ষে থাকবেনা এবং পরিবারের উপর নির্যাতন করা হবে। এতে করে মনোয়ার মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com