শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলা বিএনপি নেতা তুষার চৌধুরীর মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের মাতা নিলুফা আক্তার চৌধুরী ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টায় তিনি শহরের নিউ মুসলিম কোয়ার্টারের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল জোহরের নামাজের পর মরহুমার প্রথম জানাযার নামাজ চানমিয়া টাউন মসজিদে এবং দ্বিতীয় জানাযা মিরপুরের পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বীয়ানসহ সর্বস্তরের মুসল্লী অংশ গ্রহণ করেন।
তিনি প্রাক্তণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মরহুম আঃ লতিফ চৌধুরীর স্ত্রী। বড় ছেলে তোফায়েল আহমেদ চৌধুরী বন বিভাগের কর্মকর্তা মেঝো ছেলে ফেরদৌস আহমেদ চৌধুরী বাহুবল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা। জোষ্ঠ ছেলে এজাজ আহমেদ চৌধুরী তুহিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তার ২ কন্যা যুক্তরাজ্যে বসবাস করেছেন। মৃত্যুকালে তিনি নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com