বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাঃ জীবন ও এডভোকেট শাহীনের বিরুদ্ধে মির্জা ফখরুলের কাছে অভিযোগ দিলেন পুকড়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মিজান

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। সাাৎকালে চেয়ারম্যান প্রার্থী মিজান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর উদ্দিন শাহিন এর বিরুদ্ধে অভিযোগ করেন। এসময় তিনি উল্লেখ করেন, গত ১৭ মার্চ ইউনিয়নের তৃণমূল নেতাদের ভোটে শেখ মিজান ৯ নং পুকড়া ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করেন। তৃণমুল নেতা কর্মীদের ভোটের প্রেক্ষিতেই গত ২৪ মার্চ দলের ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত একটি পত্রে শেখ মিজানকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। দলের মনোনয়ন পাওয়ায় শেখ মিজান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু ঔদিনই ২৬ মার্চ ওই নেতারা আরেকজনকে দলীয় প্রার্থী ঘোষণা দেন। তৃণমুল নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হয়েও বিএনপির এই দুই নেতার হস্তক্ষেপের কারনে হেরে গেলেন শেখ মিজান। এদিকে তৃণমুলের মতামতকে উপেক্ষা করে টাকার বিনিময়ে ৯ নং পুকড়া ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী দেয়ায় এলাকার জনগণ ও দলীয় নেতকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ভবিষ্যত রাজনীতিতে শেখ মিজানুর রহমান মিজানকে সহযোগীতার কথা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com