বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবিরাম বৃষ্টিপাতে পুরো শহরই জলমগ্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবিরাম বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ পৌর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। একদিনের টানা এ বর্ষনে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। পানিবন্দি হয়ে পড়েছেন শহরের শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, এসপির বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, সদর থানা, সদর হাসপাতাল, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমা হল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর, মোহনপুর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টারসহ পৌর এলাকার দুই-তৃতীয়াংশ এলাকার লোকজন।
এ ছাড়াও শহরের ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, বগলা বাজার, নারিকেল হাটার রাস্তাগুলো খানা-খন্দকে পরিণত হয়েছে। দুঃসহ কষ্টের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। দীর্ঘদিন ধরেই শহরের চৌধুরী বাজার, কালীবাড়ি ক্রস রোড, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমাহল এলাকা, পুরান মুন্সেফী, শায়েস্তানগর, সার্কিট হাউজ রোড, ইনাতাবাদ আ/এ, বগলা বাজার, খোয়াই মুখ, নোয়াবাদ, সিনেমা হল রোড, ঘোষপাড়া, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার হকার্স মার্কেট, মাছুলিয়া, অনন্তপুর, মাহমুদাবাদ, শ্মশানঘাট রোড, রাজনগর, মোহনপুর, জঙ্গল বহুলাসহ শহরের প্রধান রাস্তাগুলো চলাচলের অনুপযোগী ছিল। গতকাল ভারী বর্ষণে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বলা যায়, পুরো শহরই হয়ে পড়েছে জলমগ্ন। শহরের বিভিন্ন রাস্তায় এখনো থৈ থৈ করছে বৃষ্টির পানি। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গাড়িতো দুরের কথা এসব রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com