শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

খাগাউড়া ইউনিয়নে অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোছাব্বির এর নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে গতকাল রবিবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়ায়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এমপি মজিদ খানের বাসভবনে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, কালিয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান, এম শফিউল হাসান শামীম, আব্দুল ওয়াদুত, শাহজাহান মিয়া প্রমুখ। যোগদানকারী নেতৃবৃন্দ হলেন- ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোছাব্বির, হাজী আব্দুল মন্নান, আরজু মিয়া, বাছির মিয়া, মোঃ মন্নান মিয়া, মাসুক মিয়া, জুনেদ মিয়া, মিজানুর, ফারুক মিয়া, আজিজ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com