মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শচীন্দ্র কলেজে স্বাধীনতা দিবস উৎযাপন ও বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে মহান স্বাধীনতা দিবস উৎযাপন ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল আলম।
শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এস কে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব রণজিৎ কুমার দাস এবং সদস্য মিহির রঞ্জন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, গভর্নিং বডির দাতা সদস্য শরীফ উল্লাহ, প্রতিষ্ঠাতার সহধর্মীনি লক্ষ্মী রাণী সরকার, আব্দুল হামিদ, মোঃ আলা উদ্দিন মিয়া, প্রমথ সরকার, রাখাল চন্দ্র দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক দেবল কুমার চৌধুরী, প্রভাষক মানিক চন্দ্র ভট্টাচার্য, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক সুমনা দাশ, ছাত্র অজয় দাশ, সৌরভ দাশ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা আমাদের নিজের মাকে যতটুকু ভালবাসি, দেশ মাতৃকাকেও ঠিক ততটুকু ভালবাসতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে শচীন্দ্র লাল সরকার বলেন, “বড় হয়ে তোমরা সততা ও দেশ প্রেমের সহিত কাজ করবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com