রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইউপি নির্বাচনে টাকা বিতরণকে কেন্দ্র করে ॥ জলসুখায় ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া (৩২), মাফিয়া খাতুন (৩৫) ও আব্দুল ওয়াহাব মিয়াকে (৬৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামায়াত নেতা মজিবুর রহমান উল্লেখিত সময়ে স্থানীয় বাজারে মিষ্টির প্যাকেটের ভেতরে করে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বর্তমান মেম্বার মোশাহিদ মিয়ার লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com