সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

এমপি আবু জাহির নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপি আবু জাহির নাইট টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় শ্যামলী স্পোর্টিং ক্লাবকে ১ উইকেটে হারিয়ে দূরন্ত বয়েজ চ্যাম্পিায়ন হয়। গতকাল বুধবার রাতে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্যামলী স্পোর্টিং ক্লাব। তারা ২০ ওভার খেলে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন ৬২ ও পলাশ ৫৩ রান সংগ্রহ করে। জবাবে দূরন্ত বয়েজ ১৯ ওভার ৪ বলে সবক’টি ইউকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কমল ৯৩ ও পলাশ ৪৮ রান সংগ্রহ করে।  খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনিত হন কামাল। ম্যান অব দ্য সিরিজ মনোনিত হন লেভেল প্রাইভেট লিমিটেডের এপু।
পরে প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ ক্রিকেট স্কুলের পরিচালক মোঃ বদরুল আলমের সভাপতিত্বে ও মকসুদুর রহমান উজ্জ্বলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি গাউছুল ইমাম চৌধুরী সুজন, খন্দকার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহিবুর খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল মোতালিব মমরাজ, মুকিদ চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ তাজ, সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত সহকারী সুদীপ দাস, সংসদ সদস্যের পুত্র ইফাত জামিল, দৈনিক হবিগঞ্জের জননীর যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী, ফয়সল আহমেদ, ক্রিকেট স্কুলের পরিচালক ইব্রাহিম খলিল সোহেল ও রিন্টু রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com