সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সাথে নিরুদ্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাহরাইন প্রবাসী স্বামীকে ফেলে কাতার প্রবাসী প্রেমিকের সাথে ঘর বাধার স্বপ্ন নিয়ে পালিয়ে গেলেন এক সন্তানের মা। পালিয়ে যাওয়া মা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাও (গিয়াসপুর) গ্রামের বাহরাইন প্রবাসী আরজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০)। কাতার প্রবাসী প্রেমিক হলেন-মৌলভীবাজার সদরের বাসিন্দা কাশেম মিয়া।
জানা যায়, গত ৩ বছর পূর্বে আরজু মিয়ার সাথে একই ইউনিয়নের উমরপুর গ্রামের আব্দুর রশিদের কন্যা সাবিনা বেগমের বিয়ে হয়। বিয়ের  পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান ও  স্ত্রী কে রেখে জীবিকার তাগিদে আরজু মিয়া বাহরাইন চলে যান। এরই সুবাধে সাবিনা মৌলভীবাজারের কাশেম মিয়ার সাথে পরকিয়া জড়িয়ে যান। এ ঘটনা বুঝতে পেরে আরজু মিয়াকে ফোনে বিষয়টি জানান তার পরিবার। আরজু মিয়া দেশে আসার প্রস্তুতি নেন। এ ঘটনা সাবিনা আচ করতে পরকিয়া প্রেমিক এর হাত ধরে গত শুক্রবার রাতে কোন এক সময় আরজু মিয়ার বাড়ি থেকে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। আরজু মিয়া গত রবিবার দেশে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে জানালে চেয়ারম্যান সাবিনার পিতা আব্দুর রশিদসহ এক সালিস বৈঠকে বসলে  কোন মিমাংসা হয়নি। এদিকে আরজু মিয়া তার স্ত্রী-সন্তানকে না পেয়ে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com