মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ আলহাজ্ব মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের আজ বৃহস্পতিবার ১৪তম মৃত্যু বার্ষিকী। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজ। পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে ৭বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com