বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ইটভাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৪৭২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইটভাটায় পানিতে ডুবে রায়হান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মিরপুর এলাকার সততা ব্রিকসে এ ঘটনাটি ঘটে। নিহত রায়হান মিয়া (৫) মাধবপুর উপজেলার রসূলপুর গ্রামের চান মিয়ার ছেলে। জানা যায়, উপজেলার সততা ব্রিকসে কাচা ইট বানানোর শ্রমিক ছিলেন চান মিয়া। সাথে তার স্ত্রী ও দুই সন্তান ছিল। সকালের দিকে সকলের অগোচরে মেইলের হাউজে (পানির গর্তে) পড়ে যায় রায়হান। সকাল সাড়ে ১০টায় হাউজে তার লাশ ভেসে উঠলে শ্রমিকদের চোখে পড়ে। পরে লাশ উদ্ধার করে নিহতের গ্রামের বাড়ি বসূলপুরে পাঠিয়ে দেয় ইটভাটা কর্তৃপক্ষ। ইটভাটা মেইলের সর্দার ফরাস উদ্দিন বলেন, লাশ ডুবা থেকে তুলে দাফন দিয়েছি। মালিক পক্ষ কিছু সহযোগিতা করবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com