সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ম্যারাথন দৌড় চালু করবেন ভারতের ড. বৃন্দাবন বিহারী দাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রখ্যাত ধর্মগুরু ও দার্শনিক এবং ভারতের আগরতলা ম্যারাথনের প্রবর্তক ড. বৃন্দাবন বিহারী দাশ কাঠিয়া বাবা হবিগঞ্জে ম্যারাথন দৌড় চালু করবেন। সু-স্বাস্থ্য, সু-সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে তিনি এ উদ্যোগ নেন।
বুধবার রাতে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে আগরতলা ম্যারাথন মৈত্রি ব্যাটন ট্যুর বাংলাদেশের প্রতিনিধি দলের মতবিনিয়কালে তিনি এ ঘোষনা দেন। ড. বৃন্দাবন বিহারী দাশ কাঠিয়া বাবা বলেন, মানুষের স্বাস্থ্য ভাল হলে সমাজ সুস্থ হবে। খেলাধুলা সুস্বাস্থ্য নিশ্চিত করে। যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে। সঙ্গীত যুদ্ধ থেকে শান্তি এনে দিতে পারে। আর খেলাধুলা এনে দেয় শৃঙ্খলা। এখন প্রয়োজন খেলাধুলায় মৈত্রি ও একতা। খেলাধুলা উগ্রবাদ থেকে সুস্থ পরিবেশ এনে দিতে পারে। এখানে ধনী-গরিবি আর জাতি, ধর্ম বিভেদ নেই।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, ভারতের অর্জুনা পুরস্কারপ্রাপ্ত মন্টু দেব নাথ, অলিম্পিয়ান মানিক লাল সাহা, ড. সুজিত রায়, অমিয় কুমার দাশ, সুজিত ভৌমিক, রিতা সিনহা, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ছালেহ আহমেদ, ফেরদৌস আহমেদ ,আব্দুল হান্নান ও দুলাল সূত্রধর।
মতবিনিময়কালে ভারতীয় প্রতিনিধিদল আগামীতে ত্রিপুরায় ‘বাংলাদেশ-ভারত ক্রীড়া সম্পর্ক উন্নয়ন’ সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রন জানান। উভয় পক্ষ বিভিন্ন খেলাধুলায় সফর বিনিময়েও সিদ্ধান্ত গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com