মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং ৫ ইউনিয়নে প্রাথী ঘোষণা করেছে জাতীয় পার্টি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৪২০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৮টি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহন করা হয়। সাক্ষাতকার গ্রহন করেন হবিগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, তাজউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা শাহজাহান খান, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকসুদুজ্জামান খান, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, নিজাম উদ্দিন সানু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ, আঙ্গুর মিয়া প্রমুখ।
পরে ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নে নেছার আহমেদ খেলু, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে সৈয়দ মছরুর আহমেদ, ৭নং বড়ইউরি ইউনিয়নে মোঃ ফারুক মিয়া শাহ, ১০নং সুবিদপুর ইউনিয়নে সাহাব উদ্দিন আখঞ্জী ও ১২নং সুজাতপুর ইউনিয়নে মোঃ লিয়াকত খানকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়। অন্যান্য ইউনিয়নের প্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com