রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৭৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ছিল কবিতা আবৃত্তি, গান, যেমন খুশি তেমন সাজ, হাটে হাড়ি ভাঙ্গা, মোরগ যুদ্ধ, দৌড়, নাচ, ফুটবল ও ক্রিকেট খেলা। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হকের Photo_1_PRAN-RFL Public school annual sports programসভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অনুষ্টানে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্র“পের এইচ আর  সিনিয়র ম্যানেজার মোঃ ফারুক হোসাইন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-অ্যাডমিন এর সিনিয়র ম্যানেজার, এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ রাশেদুল আনোয়ার। এছাড়াও প্রাণ আরএফএল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৭৬ জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com