রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সালিশ মানার পরও আবার করাব গ্রামে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তয়ী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার করাব গ্রামের খলবাড়ির আদম আলীর সাথে বাড়ির পার্শ্ববর্তী মোল্লা বাড়ির নাছির উদ্দিনের ফসলি জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে গত সোমবার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ জন আহত হয়। একই বিষয়ের জের ধরে গতকাল আবারো দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
সংঘর্ষে আহতরা হল-আব্দুল কাইয়ুম (৫০), দিদার আলী (৫০), নাজির মিয়া (৩০), জিয়াউর রহমান (৩৫), অন্তর মিয়া (৬০), সাদ্দাম মিয়া (২০), নেওয়াজ আলী (২০), নোয়াব আলী (৩০), আব্দুল মালেক (২৪), মুর্শিদ মিয়া (২২), জলিল মিয়া (১৯), আব্দুস সামাদ (৪৫), ফারুক মিয়া (৪৫), শাহানা খাতুন (২৬), হাজেরা খাতুন (৩০), ছালেক মিয়া (২০), এরশাদ আলী (৩০), আরিফ মিয়া (১৯), আব্দুল হাই (১৯), জাহাঙ্গির (২৮) ও রোকেয়া খাতুন (১৬) সহ প্রায় ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুণনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com