রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে এক রাতে ৫টি বাড়িতে চুরি-ডাকাতি

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৯০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক রাতে ৪টি দোকানে চুরি ও একটি বাসার লোকজনকে বেঁধে রেখে সর্বস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাগুলো ঘটেছে সোমবার ১৪ মার্চ গভীর রাতে উপজেলা সদর ও ডুবাঐ বাজারে। বাহুবল বাজারের ৪টি দোকানে সোমবার রাতে গণচুরি সংঘটিত হয়েছে। এসব দোকান থেকে চুরেরা নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করেছে। চুরি হওয়া দোকানগুলো হলো- ভিতর বাজারের লিটন মিয়ার স্টেশনারী দোকান, মোতালিব মিয়ার স্টেশনারী দোকান, বজলু মিয়ার মুরগের দোকান ও আবুবকর মিয়ার স্টেশনারী দোকান। দোকানগুলোর দরজা ও সাটারের তালা ভেঙ্গে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকা সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে।
এদিকে, একই রাতে উপজেলার ডুবাঐ বাজারস্থ টেনু মিয়ার পুত্র প্রবাসী মোশাহিদ মিয়ার বাড়িতে সশস্ত্র দল হানা দেয়। বাসার দরজা ভেঙ্গে ৬/৭ সদস্যের দল ভেতরে প্রবেশ করে। এত বাঁধা দেয়ায় প্রতিভা বেগম নামে এক মহিলাকে কুপিয়ে জখম করে চোরেরা। পরে ডাকাতদলের সদস্যরা বাসার নারী-পুরুষদের অস্ত্রের মুখে জিম্মী করে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা নগদ ১২ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার সহ ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদলের হামলায় আহত প্রতিভা বেগমকে রাতেই বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই বাহুবল মডেল থানা পুলিশ বাসাটি পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com