বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাজনীতি করি দেশের মানুষের জন্য-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন, কোন এলাকাকে এগিয়ে নিতে হলে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪২ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলাম। রাস্তা হয়েছে। এধারা অব্যাহত থাকবে। লোকজনের চলাচলে নতুন দিগন্ত তৈরী হচ্ছে। তিনি বলেন-আমি রাজনীতি করি মানুষের জীবন যাত্রার মানকে আরো এগিয়ে নিতে। তিনি বলেন, আমাকে বলিয়ে উন্নয়ন নিয়ে আসতে হবে না। শুধুমাত্র আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।
শনিবার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুখচর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেছেন। সভার পূর্বে তৃণমূলের লোকদের সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী সুখচর রাস্তা পরিদর্শন করেন।
সভায় বক্তৃতা করেন- আওয়ামীলীগ নেতা শামছু মিয়া, সাইফুল ইসলাম রানা, যুবলীগ নেতা পারুল মিয়া, ছাত্রলীগ নেতা রমজান আলী, শাহীন মিয়া, সুষেন সরকার প্রমুখ। এতে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com