মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের তারাসই স্কুলে ৬ষ্ট শ্রেণি চালু

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কমিউনিটির সহায়তায় ৬ষ্ঠ শ্রেণির ক্লাশ শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্প আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন এসএমসি সভাপতি ইরফান আলী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউনিসেফ ক্যাটস এর ইউ.এফ একে আজাদ এর পরিচালনায় স্কুল ক্যাচমেন্ট এলাকার পিএসসি পাশ মেয়েদের উচ্চ শিক্ষা থেকে ঝরে পড়ার যৌক্তিক কারণ উল্লেখ করে তারাসই স্কুলে ৬ষ্ঠ শ্রেণি চালুর প্রস্তাব ও প্রত্যাশা ব্যক্ত করে বক্তৃতা করেন প্রধান শিক্ষক রাতুল মজুমদার, সহকারী শিক্ষক চম্পক লাল দাস, সুহেনা বেগম, প্যারা শিক্ষক দেবল ভট্টাচার্য্য, শাহিদা বেগম, আব্দুছ ছামাদ মাস্টার, আব্দুল গফুর, আব্দুস ছালাম, আব্দুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সরকারের শিক্ষা নীতিমালা অনুযায়ী তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর এর তালিকায় অন্তর্ভূক্ত করার সর্বাত্মক প্রচেষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে অনানুষ্ঠানিকভাবে ৬ষ্ঠ শ্রেণি চালুর বিষয়ে গ্রামবাসীর প্রস্তাব ও প্রত্যাশার ভূয়শী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com