বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সড়ক দুর্ঘটনা \ বিয়ে খাওয়া হল না যুবলীগ নেতা সুজাতের \ ছোট ভাই সিলেট মেডিকেলে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বাহুবল উপজেলার কামাইচড়া চা বাগান এলাকায় ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরপুর ইউনিয়নের যুবলীগ এর সহ-সভাপতি সুজাত মিয়া (২৯) নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা তার ভাই জাবেদ মিয়া (২৬) আহত হন। গুরুতর অবস্থ’ায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সুজাত ও জাবেদ মিয়া বাহুবল উপজেলার জয়পুর গ্রামের তোতা মিয়ার পুত্র।
পুুলিশ এবং স্থানীয় সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর থেকে মোটর সাইকেলযোগে মিরপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুজাত মিয়া ও তার ভাই জাবেদ মিয়া তাদের ফুফাত ভাই রুবেল মিয়ার বিয়েতে যোগ দেয়ার জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মোটর সাইকেলটি কামাইচড়া চা বাগান এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি সুজাত মিয়া মার যান এবং তার ভাই জাবেদ মিয়া আহত হন। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাস সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত জাবেদকে আশংকাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ট্রাক্টর (মৌলভীবাজার ই ১১-০০২৪) পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
উলে­খ্য, গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবী ইউনিয়নের মাধবপাশা গ্রামের সিরাজ মিয়ার কন্যা নাজমীনের সাথে বাহুবল উপজেলার নতুন বাজার এলাকার কান্দিগাও গ্রামের প্রবাসী রুবেল মিয়ার বিয়ে অনুষ্ঠান ছিল। বর রুবেল মিয়া নিহত সুজাতের ফুফাত ভাই। নিহত যুবলীগ নেতার বন্ধু উস্তার মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার ছিল নিহত সুজাতের ৩০তম জন্মদিন। এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিল অনেকেই। জন্মদিন উপলক্ষ্যে বিকেলে তাকে নিয়ে পার্টি ছিল শ্রীমঙ্গলে। ২০ জনের খাবার আয়োজনের বায়না করেছিল সুজাত। ২টি নোহা গাড়িও রেডি ছিল যাবার জন্য। ফুফাত ভাইয়ের বিয়ে শেষ করে বিয়ের গাড়ি নিয়েই তারা বেড়াতে যাবে বলে ঠিক করেছিল। বিয়ে কিংবা জন্মদিন কিছুই করা হল না সুজাতের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com