বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নাবালিকা অপহরণ \ এক মাসেও সন্ধান মিলছেনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জে এক নাবালিকা অপহরণ হয়েছে মর্মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পিতা। অভিযোগকারী পিতা হলেন-কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের হারুন মিয়া। বর্তমানে তিনি আউশকান্দি বাজারের আনোয়ারা ম্যানশনে বসবাস করছেন। আর এতে অভিযুক্ত করা হয়েছে নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের নুরাই মিয়ার পুত্র নুরুজ্জামানকে।
অভিযোগে হারুন মিয়া উলে­খ করেন তার মেয়ে ভিকটিম চাদনী আক্তার মুন্নির বয়স ১৩ বৎসর। মুন্নি আউশকান্দি বাজারে গীতিকার ইয়াপিস মিয়ার ক্লাবে নিয়মিত গান চর্চা করে আসছে। গত ৮ ফেব্র“য়ারী মুন্নি গান চর্চার জন্য বাসা থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। ১০ ফেব্র“য়ারী মুন্নি পিতা হারুন মিয়া নিখোঁজের বিষয়ে নবীগঞ্জ থানায় জিডি করেন। এরই মধ্যে হারুন মিয়া জানতে পারেন নুরুজ্জামানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে তার মেয়ে ভিকটিম মুন্নিকে একটি সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে গেছে। এর পর থেকে তিনি মেয়ের সন্ধান পাচ্ছেননা। শেষ পর্যন্ত ২৫ ফেব্র“য়ারী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অনুসন্ধানপূর্বক তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ডিবির ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com