বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইয়াবাসহ এক যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা। আটক যুবক হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার নয়া পাতারিয়া গ্রামের চাঁন মিয়ার পুত্র চান্দু ওরফে স্বপন মিয়া (২৫)।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন ব্রিজ গোল চত্বরের এলাকায় ইয়াবা নিয়ে সে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই বিপ্লব কুমার চন্দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল­াশী করলে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সে সিএনজি, পিকআপ চালক। দীর্ঘদিন যাবত ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com