বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথের গেইট ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথের গেইট প্রকাশ্যে ছিনতাই করে নিয়েছে একদল দূর্বৃত্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে অবস্থিত চুনারুঘাট প্রেসক্লাবের নব নির্মিত প্রবেশ পথের গেইট এক দল দুর্বৃত্ত গেইটটি ভাংচুর করে ছিনিয়ে নিয়ে যায়।
উলে­খ্য, ওই দিন সকালে উপজেলা প্রকৌশলী অফিসের কার্যাদেশ মোতাবেক চুনারুঘাট প্রেসক্লাবের উন্নয়ন কমিটি গেইট নির্মান করেন। সন্ধায় এক দল দুর্বৃত্ত গেইটটি নিয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়।
উলে­খ্য, স¤প্রতি চুনারুঘাট উপজেলা পরিষদ সীমানা প্রাচীর দেয়ায় চুনারুঘাট প্রেসক্লাবের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এতে সাংবাদিক সহ সাধারন মানুষ প্রেসক্লাবে প্রবেশ করতে বাধাগ্রস্থ হয়। বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন উত্থাপন করলে সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের প্রবেশ পথে গেইট করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং উপজেলা প্রকৌশলী অফিসকে প্রাক্কলিত ব্যয় সহ নকশা তৈরী করার দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক গেইটটি তৈরী করা হয়। প্রকাশ্যে প্রেসক্লাবের গেইট ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিকসহ চুনারুঘাটবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com