বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৫০ বছর আগে চুরি যাওয়া ৫০ লাখ টাকা মুল্যের পিতলের খাট উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গের বিথঙ্গল আখড়া থেকে প্রায় ৫০ বছর আগে চুরি যাওয়া প্রায় ৫০ লাখ টাকা মুল্যের পিতলের খাট উদ্ধার করা হয়েছে। বিথঙ্গল পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাহিদ অভিযান চালিয়ে গতকাল উপজেলার মুরাদপুর গ্রামের নুরুল হক চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার করেন। সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থ সম্পূর্ণ পিতলের খাটটি ওজন প্রায় ১৫ মন। মুরাদপুর গ্রামের হাজী জমির উদ্দিন চৌধুরীর পুত্র নুরুল হক জানান, তার নানা কালাই মিয়া লস্কর ওই খাটটি তার পিতা জামির চৌধুরীকে উপহার দিয়ে ছিলেন। এর পর থেকে তারা ওই খাটটি ব্যবহার করে আসছেন। বিথঙ্গল আখড়ার মহন্থ সুকুমার দাস জানান, এটি আখড়া থেকে চুরি যাওয়া খাট। এচাড়া এলাবাসীও জানান, উদ্ধারকৃত কাটটি আখড়া থেকে চুরি হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com